advertisement
advertisement

চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসায় মাসে প্রয়োজন দেড় লাখ টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসায় মাসে প্রয়োজন দেড় লাখ টাকা

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি : 
বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধার সন্তান মো. বিপ্লব হোসেন (৫৫) আজ নিজেই জীবন বাঁচানোর কঠিন লড়াই করছেন। চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসা চালিয়ে যেতে প্রতি মাসে প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা। কিন্তু আর্থিক সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর চিকিৎসা।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দা বিপ্লব হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে ইতোমধ্যে তাঁর একটি কিডনি অপসারণ করা হয়েছে। কিন্তু এতেও থামেনি রোগের বিস্তার। বর্তমানে ক্যান্সার তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু পরিবারের সীমিত সামর্থ্যে এত বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।
একদিকে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন বিপ্লব ও তাঁর পরিবার। এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধার সন্তানের চিকিৎসায় সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন স্বজনেরা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
সোনালী ব্যাংক হিসাব নম্বর: 5208401033965
বিকাশ/নগদ: 01577104624
মানুষের সামান্য সহযোগিতাও বিপ্লব হোসেনের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা হতে পারে বলে আশা করছে তাঁর পরিবার।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর